বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

দিনে-দুপুরে রাবি অধ্যাপকের স্ত্রীর মোবাইল ও টাকা ছিনতাই

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
দিনে-দুপুরে রাজশাহী বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজের স্ত্রী ইফফাত জাহান রিতার (৪১) মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ মে) দুপুর আড়াইটার দিকে নগরীর বিগবাজারের নিকট এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী রিতা নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ভুক্তভোগী ইফফাত জাহান রিতা রিকশাযোগে নগরীর রেলগেট এলাকা থেকে আমানা বিগবাজারের দিকে যাচ্ছিলেন। আমানা বিগবাজারে পৌঁছার আগেই লাল পাঞ্জাবি পরিহিত এক ছিনতাইকারী মোটরসাইকেলযোগে এসে ভুক্তভোগীর ডানহাতে থাকা ভেনেটি ব্যাগটি ছিনতাই করে চলে যায়। ব্যাগের মধ্যে সাদা রংয়ের রিয়ালমি মোবাইল ফোন, আড়াই হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিলো।
জানতে চাইলে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘দিনে-দুপুরে এভাবে মোবাইল ফোন ও টাকাপয়সা ছিনতাই হওয়া খুবই দুঃখজনক। ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী নিজেই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ছিনতাইকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতোমধ্যেই অভিযান শুরু করেছে। আশা করছি, দ্রুতই ছিনতাইকারী গ্রেপ্তার হবে।’

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com