রবিবার, ২৬ Jul ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :

শারদীয় দুর্গাপূজা-২০২২ উদযাপন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও রাজশাহী মহানগরীর পূজা উদযাপন কমিটি, মন্দির ও ক্লাব-এর সভাপতি ও সাধারণ সম্পাদকগণের সাথে মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার ব্যাপারে প্রশাসন ও আরএমপি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকল মন্ডপে সার্চ লাইটের মাধ্যমে আলোকায়ন করা হবে। প্রতিমা বিসর্জনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকার প্রতিটি পূজা মন্ডপে ৫শত কেজি করে চাল বরাদ্দ দিয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপকে ২০ হাজার করে টাকা প্রদান করা হবে। আগামীতে রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও আরএমপির সমন্বয়ে স্থায়ী বিসর্জন ঘাট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
মেয়র আরও বলেন, উৎসবে অংশগ্রহণ করে আনন্দটা ভাগাভাগি করতে পূজা মন্ডপগুলো ঘুরে দেখি। আশা করি প্রতি বছরের ন্যায় এবারো সুষ্ঠু ও সুন্দরভাবে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, হিন্দু ধর্মীয় কল্যান স্ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি এ্যাডভোকেট সরৎ চন্দ্র সরকার, আরএমপির (বোয়ালিয়া) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ তৌহিদুল আরিফ, মঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের সচিব মোঃ মশিউর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী। সভায় বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহীর উপ-পরিচালক ওহিদুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় রাসিকের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজামন্ডপের নেতৃবৃন্দ ও ক্লাবের নেতৃবৃন্দ, রাসিকের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার শুরুতে পঞ্চগড়ে নৌকা ডুবিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com