সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

দ্বিতীয় পদ্মা সেতুর দাবীতে পাবনায় মানববন্ধন কর্মসূচী পালিত

Reading Time: < 1 minute

রফিকুল ইসলাম সুইট, পাবনা :
পাবনা জেলাকে যুক্ত করে দ্বিতীয় পদ্মা সেতুর দাবীতে পাবনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আমরা পাবনাবাসীর ব্যানারে শনিবার (১ জুলাই) সকালে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোড়ে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বৃষ্টি উপেক্ষা শতশত মানুষ এই মানববন্ধন কর্মসুচেিত অংশ গ্রহন করেন। মানববন্ধন কর্মসূচী চলাকালে ২য় পদ্মা সেতু নির্মাণের দাবি করে বক্তারা বলেন, পাবনা জেলাকে যুক্ত করে দ্বিতীয় পদ্মা সেতু হলে পাবনাসহ উত্তর ও দক্ষিণ বঙ্গে কয়েক জেলার মানুষ অল্প সময়ে রাজধানী ঢাকায় যেতে পারবে। এই দুই বঙ্গের কয়েক জেলার মানুষের সুবিধার কথা বিবেচনা করে পাবনা জেলাকে যুক্ত করে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তাবায়নের দাবী জানান বক্তারা। স্মার্ট বাংলাদেশ গড়তে সবচাইতে গুরুপুর্ণ হলো ২য় পদ্মা সেতুর মাধ্যমে দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের মানুষের রাজধানীর সাথে সম্পৃক্ত করা। দেমের টেকসই উন্নয়নে এই সেতুর বিকল্প নাই। মানববন্ধনে অংশ গ্রহন করেন আইনজীবি এ্যাড. তৌফিক ইমাম খান, সাংবাদিক আব্দুল হামিদ খান, এনজিও প্রতিনিধি আবুল কালাম আজাদ, পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ কায়সার শাহীন, কৃষকলীগ নেতা মো. আসলাম হোসেন, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com