রবিবার, ১০ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

নরসিংদীতে আর্জেন্টাইন পতাকার রঙে রাঙালেন বিল্লালের ভ্যান

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী:
বিশ্বকাপ ফুটবল জ্বরে আক্রান্ত এখন পুরো বিশ্ব।বিশ্বকাপ যেখানেই হোক না কেন, উল্লাস-উদ্দীপনা কম থাকে না পৃথিবীজুড়ে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বিশ্বকাপের এবারের আসর বসছে কাতারে। প্রতিবারের মতো সেই উত্তেজনার ঢেউ এসে পড়েছে বাংলাদেশেও। এমনিতেই বিশ্বকাপ ফুটবলের সময় পুরো দেশে জোয়াড় পড়ে পতাকা-জার্সির। শহর থেকে শুরু করে গ্রাম বাংলার সর্বত্র ছেয়ে যায় প্রিয় দলের পতাকায়। এবার ব্যাতিক্রম কিছু করেছে নরসিংদীর বিল্লাল নামের একজন ভ্যান চালক।তার দুটি ভ্যান ছিলো তার মধ্যে একটি বিক্রি করে এর টাকায় অপর ভ্যানটি আর্জেন্টিনার পতাকার সাথে মিল রেখে রং করেছে।ভ্যানের সামনে টানিয়েছে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা। ফুটবল এবং প্রিয় দলের প্রতি এমন ভালোবাসার প্রতিফলন দেখে এলাকাবাসী বিমোহিত। তাদের মতে বিল্লালরাই ফুটবল প্রেমিদের মনে দিয়েছে নতুন মাত্রা।বিল্লাল নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ইসমাইলের ছেলে।ভ্যান চালিয়ে চলে তার সংসার।এ ব্যাপারে বিল্লাল বলেন,আমি আর্জেন্টিনার সাপোর্টার।প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই আমার ভ্যানটিকে আর্জেন্টিনার পতাকার আদলে রঙ করিয়েছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com