সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

নরসিংদী সদর থানা তাঁতী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহেনার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

Reading Time: < 1 minute

আশরাফুল ইসলাম সবুজ,নরসিংদী:
হাজার বছরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহের ছোট বোন শেখ রেহানা’র ৬৬ তম শুভ জন্মদিন উপলক্ষে নরসিংদী সদর থানা তাঁতী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ১৩ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে নরসিংদী শহরস্থ শেরেবাংলা ক্লাব অডিটোরিয়ামে নরসিংদী সদর থানা তাঁতী লীগের সভাপতি আশিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিনের সন্ঞ্চালয়নে কোরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা তাঁতী লীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু। বিশেষ অতিথি ছিলেন, শহর তাঁতী লীগের আহবায়ক হিরু সরকার। আরও উপস্থিত ছিলেন, শহর তাঁতী লীগের যুগ্ম আহবায়ক তৌহিদ ফকির সোহাগ, পিয়াস সরকার, বিল্লাল সরকার,কাজল মিয়া, শহিদুল ইসলাম টুটুল, নজরপুর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি সেলিম মিয়া, আলী হোসেন, জাকির হোসেন, জুয়েল মিয়া, ফজলুল হক, রিয়াজ হাসান,আওয়ামী লীগ নেতা মোস্তফা আলী সরকার সহ তাঁতী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড শাখার প্রমুখ নেতৃবৃন্দ। উপস্থিত বক্তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি সৃত্মিচারণ করেন এবং শেখ রেহানার শৈশবকালিন সৃত্মি বিজড়িতমূলক বক্তব্য রাখেন। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং শেখ রেহানা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্হ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com