বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

নাটোর সিংড়ায় করোনা শনাক্তের হার প্রায় ৫০থেকে ৭০শতাংশ

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট, সিংড়া নাটোর :
নাটোরের সিংড়া উপজেলায় গত ১৪ মাসে মোট করোনা রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৭শত ৭১ জনের। এতে শনাক্ত হয়েছে ৪শত ৮৭ জন এবং মৃত হয়েছে ৫ জন। গত ২৮ এপ্রিল ২০২০ইং তারিখে প্রথম সিংড়া উপজেলায় ৫ জনের করোনা শনাক্ত করা হয় এবং এর মধ্যে মৃত হয় ১ জনের। গত বছরের ২৮ এপ্রিল থেকে চলতি মাসের ৬ জুলাই ২০২১ পর্যন্ত ১৪ মাসের নমুনা পরীক্ষা,শনাক্ত ও মৃত্যুুর তথ্য দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায় গত জুন মাস থেকে এই উপজেলায় করোনা আক্রান্তের হার বেড়ে গেছে। বর্তমান শনাক্তের হার প্রায় ৫০% থেকে ৭০%। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়,মহিলা ও পুরুষ ওর্য়াডে সাধারণ রোগীর ভর্তির সংখ্যা খুবই কম। ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওর্য়াডে ৪ থেকে ৫জন এবং পুরুষ ওর্য়াডে ৩ থেকে ৪ জন রোগী ভর্তি আছেন। রোগীরা জানায় গ্রামের অনেক মানুষ করোনার আতংকেই ছোট খাট রোগের চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেনা এই জন্য ভর্তির সংখ্যাও কমে গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আমিনুল ইসলাম বলেন, আমাদের এখানে অক্সিজেনের সুব্যবস্থা আছে। বর্তমান ৮ জন করোনা রোগী ভর্তি আছেন। তাদের খাবার ও প্রয়োনীয় ঔষধসহ র্সাবক্ষণিক চিকিৎসা সেবা অব্যাহত আছে। নমুনা পরীক্ষার জন্য আর রাজশাহী নাটোর যেতে হচ্ছেনা এখানেই নমুনা পরীক্ষার ১ থেকে ২ দিনের মধ্যেই রেজাল্ট দিতে পারছি। তবে করোনা রোগীর বাড়ির লোকজন স্বাস্থ্য বিধি না মানায় ওই বাড়ির লোকজনের মধ্যেও ছড়িয়ে পড়ছে। আমরা সবাইকে এই বিষয়ে সচেতন করার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com