বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

নেত্রকোণার দূর্গাপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের চলছে রমরমা ব্যবসা

Reading Time: < 1 minute

কামরুল হাসান, ময়মনসিংহ :
নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলায় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার গুলোর মালিকগণ সরকারী অনুমোদন নেয়ার তোয়াক্কা না করেই সেবার নামে রাজস্ব ফাাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছে ব্যবসা কার্যক্রম। এতে সরকার যেমন হারাচ্ছে রাজস্ব তেমনি জনগণ পাচ্ছেনা মানসম্মত সেবা।
লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টারে কারনে প্রকৃত লাইসেন্সধারী প্রতিষ্টানগুলো সঠিক সেবা দিতে ব্যর্থ হচ্ছে। অধিকাংশ প্রতিষ্টানের নেই কোন আধুনিক ভাল যন্ত্রপাতি। নিম্ন মানের যন্ত্রপাতি দিয়ে চালাচ্ছে তাদের সেবা কার্যক্রম।
অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসারগন নিয়মিত রোগী দেখেন। এসব প্রতিষ্ঠানে নেই কোন ভাল ল্যাব। নেই কোন দক্ষ টেকনেশিয়ান। স্থানীয় জনগণের তথ্যসূত্রে জানা যায়, এলাকায় নেই কোন ভাল সেবা, নেই কোন ভাল প্রতিষ্ঠান। এখানে ডাক্তার দেখাতে আসলে ভোগান্তিতে পড়তে হয়, পাওয়া যায় না সঠিক দিকনির্দেশনা, পাওয়া যায়না সঠিক সেবা। নেত্রকোণা জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, দূর্গাপুরে উপজেলায় আবেদনকৃত ১৮টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তবে ৮ টি প্রতিষ্টানের কোন বৈধ কাগজ পত্র নেই। এছাড়াও বিভিন্ন বাজার গুলোতে গড়ে উঠেছে অনেক অবৈধ ডায়াগনস্টিক সেন্টার রয়েছে যাহা সিভিল সার্জন অফিস অবগত নয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার এ. এস. এম. তানজিরুল ইসলাম (রায়হান) বলেন, আমরা ডায়াগনস্টিক সেন্টার গুলো পরিদর্শন শেষ করে রিপোর্ট পাঠিয়েছি। পরবর্তীতে জেলা সিভিল সার্জন অফিসের নির্দেশ অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com