সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা এক কিশোরীকে গণধর্ষণের ঘটনা গ্রেপ্তার ১

Reading Time: < 1 minute

নোয়াখালী থেকে আব্দুল বাসেদ :
নোয়াখালীর সোনাইমুড়ীতে (১৮) বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় এক যুবককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আরও তিন যুবক পলাতক রয়েছে। আটককৃত মো.রুবেল (২৬) সোনাইমুড়ী উপজেলার বাড্ডা এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। দুপুরে আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, গত শনিবার দিবাগত রাতে তাকে উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে আটক করে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আটককৃত আসামি রুবেল প্রথমে বিয়ের প্রলোভন দেখিয়ে গত (২৫ জুলাই) উপজেলার ছনগাঁও এলাকার রেললাইনের পুর্বে ছনখোলায় ওই কিশোরীকে ধর্ষণ করে।
পরবর্তীতে গত (৩০ জুলাই) রাত পৌনে ১১টার দিকে রুবেলের ফুপাতো ভাই জুয়েল (২৫) সহ অজ্ঞাত আরও ২জন মিলে উপজেলার রশিদপুর গ্রামের অজ্ঞাত জায়গায় নিয়ে তাকে পুনরায় ধর্ষণ করে। পরে এ ঘটনায় নির্যাতিত কিশোরী বাদী হয়ে গতকাল (০১ আগস্ট) সোনাইমুড়ী থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় নির্যাতিত কিশোরী নিজেই বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ মৌখিক ভাবে অভিযোগ পেয়েই অভিযুক্ত আসামিকে আটক করে। আদালতে অভিযুক্ত আসামি ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। অভিযুক্ত অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ|

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com