বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

নোয়াখালীর হাতিয়া উপজেলার বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের ঘটনায় ১ যুবক আটক

Reading Time: < 1 minute

আব্দুল বাসেদ,নোয়াখালী :
নোয়াখালীর হাতিয়াতে বাকপ্রতিবন্ধী যুবতীকে (২৫) ধর্ষণের ঘটনায় এক যুবককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আটককৃত মো. শরীফ উদ্দিন (২৭) সে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের মদিনা গ্রামের মো.ছালা উদ্দিনের ছেলে।এক টার দিকে আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন সকালে তাকে উপজেলার মদিনা গ্রাম থেকে আটক করে নিঝুমদ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়,নির্যাতিত যুবতী ধর্ষক শরীফের বাড়ির পাশের দূর সম্পর্কের আত্মীয় হয়। এ সুবাধে ধর্ষক শরীফ ইশারা ইঙ্গিতে বিয়ের প্রলোভন দেখিয়ে বাকপ্রতিবন্ধী যুবতীকে দীর্ঘদিন থেকে দিকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত (২৯ জুলাই) সকাল ১১টার দিকে শরীফ ওই বাকপ্রতিবন্ধী যুবতীকে তার বসত ঘরে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ভিকটিমের গোঙানির শব্দ পেয়ে বাড়ির লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। পরে এ ঘটনায় মৌখিক ভাবে অভিযোগ পেয়ে শনিবার সকালে তাকে মদিনা গ্রাম থেকে আটক করে পুলিশ।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় ভিকটিমের মামা বাদী হয়ে শনিবার সকালে নারীও শিশু নির্যাতন দমন আইনে হাতিয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আজ দুপুরে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com