শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পলাশবাড়ীতে মহিলা নেত্রী শ্যামলীকে গ্রেফতারসহ শাস্তির দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :

গাইবান্ধার পলাশবাড়ীতে বীরমুক্তিযোদ্ধা পরিবারের পরিচয় দিয়ে ভূমি দস্যু-চাঁদাবাজিসহ বিভিন্ন হয়রানি মূলক মিথ্যা মামলা দায়েরকারী লেডি মাস্তান শ্যামলী আক্তারের শাস্তির দাবীতে এক মানববন্ধন ও সড়ক অবরোধ-বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৩ জুন) সকাল ১১টায় পৌরশহরের স্থানীয় চৌমাথা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা তাঁতীলীগ, সাংবাদিক সমাজ, সরকারি কলেজ ছাত্রলীগ, উপজেলা নর সুন্দর ও পার্লার শ্রমিক ইউনিয়ন, উপজেলা ফুটবল কোচিং একাডেমিসহ ১২টি সামাজিক-পেশাজীবি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ-সদস্য ছাড়াও পৌর এলাকার প্রায় দু’হাজার মানুষ অংশ নেয়।  মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান মন্ডল, শ্রমিক নেতা সুরুজ হক লিটন, ভূক্তভোগী পরিবার গুলোর মধ্যে মহিলা আওয়ামী লীগ নেত্রী উম্মে হানি বেগম, রিনা বেগম, আব্দুর রাজ্জাক, ফরহাদ মিয়া, শেখ তোতা, মামুন মিয়া, ইসলাম গণি মন্টু প্রমুখ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব এবং থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা লেডি মাস্তান শ্যামলী আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারী তাদের অবরোধ তুলে নেয়। বক্তারা বীরমুক্তিযোদ্ধা পরিবারের পরিচয় দিয়ে ভূমি দস্যু-চাঁদাবাজিসহ বিভিন্ন হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরকারী লেডি মাস্তান শ্যামলী আক্তারের বিচারের মাধ্যামে শাস্তির দাবী জানান। মানববন্ধনে গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা তাঁতীলীগ, সাংবাদিক সমাজ, সরকারি কলেজ ছাত্রলীগ, উপজেলা নর সুন্দর ও পার্লার শ্রমিক ইউনিয়ন, উপজেলা ফুটবল কোচিং একাডেমিসহ ১২টি সামাজিক-পেশাজীবি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ-সদস্য ছাড়াও পৌর এলাকার শতশত মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com