শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Reading Time: < 1 minute

আঃখালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে ১৪৫ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আব্দুল মজিদ (৩৮) ও ফারুক হোসেনকে (৩২) আটক করেছে র‍্যাব-১৩।সোমবার (১৪ আগস্ট) দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আটককৃত আব্দুল মজিদ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর (বোর্ডেরহাট) গ্রামের সমশের আলীর ছেলে ও ফারুক হোসেন নিলুরখামার (সরকারতালি) গ্রামের আক্কাস আলীর ছেলে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সূত্রে খবর পেয়ে র‍্যাব গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক টীম এ অভিযান পরিচালনা করেন। পলাশবাড়ী পৌরশহরের (ঢাকা-রংপুর মহাসড়ক)বাঁশকাটা এলাকায় একটি যাত্রীবাহীবাস তল্লাশি করা হয়। এসময় বাসের যাত্রীবেশি মাদক কারবারিদের নিকট থেকে ওই পরিমাণ মাদক মাদক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছে। এঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। তাদের পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এব্যাপারে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে র‍্যাব সূত্র জানায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com