বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পলাশবাড়ীতে সাড়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্ৰেফতার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ীতে যানবাহন তল্লাশিকালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারী ওবায়দুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গাইবান্ধার পুলিশ সুপারের নির্দেশক্রমে পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে এক অভিযান পরিচালনা করা হয়।
থানা পুলিশের এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি পুলিশ টীম পলাশবাড়ী পৌর শহরের অদূরে ঢাকা-রংপুর মহাসড়কে বাঁশকাটা ব্রাকমোড় পয়েন্টে চলন্ত যানবাহন সমূহে তল্লাশি অভিযান শুরু করেন। এসময় রংপুর হতে বগুড়াগামী আগমন পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১১-০২৩৭) তল্লাশিকালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ ওবায়দুলকে আটক করা হয়। আটক মাদক কারবারী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাটারী গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে।
থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৩৬ (১), রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com