রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

পশ্চিমবঙ্গের নবদ্বীপে প্রচারে এসে বিধায়িকা বললেন মমতা সাধারণ মানুষের জন্য কাজ

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা:
নবদ্বীপে প্রচারে এসে বিধায়িকা অভিনেত্রী ও সংগীত শিল্পী অদিতি মুন্সী বলেন, আমরা আশাবাদী মানুষ উন্নয়ন দেখে, মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য কাজ করে‌ন।
আজ ২জুলাই রবিবার সমস্ত দলই প্রচারে নেমে পড়েছেন এলাকায় এলাকায় আর আজ নবদ্বীপে প্রচারে নামলেন সোনারপুরের বিধায়িকা অভিনেত্রী ও সংগীত শিল্পী অদিতি মুন্সী, নবদ্বীপের বিধায়ক কুন্ডরীকাক্ষ সাহা ,নবদ্বীপ পৌরসভার পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্লোল কর, তাপস ঘোষ সহ ছিলেন অসংখ্য কর্মীবৃন্দ অসাধারণ মানুষ, ।
নির্বাচনের দিন ঘোষণা থেকেই প্রচারে জোড় কদমে ঝাঁপিয়ে পড়েছে শাসক বিরোধী সবাই, সকলেই হেভি ওয়েট নেতা ও মন্ত্রীদের নিয়ে প্রচারে নেমেছেন। বিরোধীরা যেমন তৃণমূলের বিরুদ্ধে নানা দুর্নীতির ইসু নিয়ে প্রচার করছেন, তেমনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরকারের জনমুখী প্রকল্পের সুবিধা ও পরিসেবা সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন প্রচারে নেমে। আর মাত্র কয়েক দিন বাদেই ভোট। তাই ছুটির দিনেও প্রচার তুঙ্গে বিভিন্ন দলের।
রবিবার নবদ্বীপ ব্লকের কানাইগর থেকে দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো আয়োজন করেন তৃণমূল কংগ্রেসের তরফে, এই রোড শো নবদ্বীপ থেকে শুরু করে স্বরূপগঞ্জের এলাকায় এসে শেষ হয়, রালিতে যোগ দেন অসংখ্য কর্মীবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ ,শুধু তাই নয় অদিতি মুন্সীকে দেখার জন্য অনেক আগে থেকেই রাস্তার দু’ধারে ভিড় জমায়,। যান চলাচলের ও বিঘ্ন ঘটে। আজ সাংবাদিকদের মুখোমুখি হওয়ায়, বিধায়িকা অদিতি মুন্সী বলেন, আমরা আশাবাদী মানুষ এলাকার উন্নয়ন চায়, না বিরোধী দলেদের ভাষণ চাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন, বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে তাদের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেন, তাই আমরা খুবই আশাবাদী সাধারণ মানুষ ব্যালোটে প্রমাণ দেবেন, আজকে রোড শোতে যেভাবে মানুষ সাড়া দিয়েছে, আমি আশা করি ব্যালট বাক্সে তার প্রমাণ হবে, এলাকার সাধারণ মানুষ কাকে বেছে নেবে ও আর কাকে চায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com