মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

News Headline :
রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

পাবনায় প্রেমিকার পিতাকে হত্যার মূল অভিযুক্ত প্রেমিক গ্রেফতার

Reading Time: 2 minutes

সংবাদ বিজ্ঞপ্তি:

পাবনা জেলায় প্রেমিকার পিতাকে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূল অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গত ১৫/১২/২০২২ইং তারিখে পাবনা জেলার সদর থানাধীন মধ্য জামুয়া শেখ পাড়া এলাকায় প্রেমের ঘটনাকে কেন্দ্র করে প্রেমিকার পিতাকে হত্যা মামলার প্রধান আসামী ও মূল পরিকল্পনাকারী দিনাজপুর জেলার সেতাবগঞ্জ হতে ঢাকাগামী বাস যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সিআইডি, বাংলাদেশ পুলিশ পাবনা কর্তৃক অধিযাচনপত্রের প্রেক্ষিতে ১৬ ফেব্রয়ারী ২০২৩ খ্রিঃতারিখ সকাল ০৯.৫০ ঘটিকায় দিনাজপুর জেলার সদর থানাধীন এম আব্দুর রহিম মেডিকেল এর মোড় এলাকায় চেকপোস্টের মাধ্যমে তল্লাশি করে উক্ত ঢাকাগামী যাত্রীবাহী বাস হতে মূলহোতা মোঃ অনিক শেখ (২৪), পিতা- মোঃ ইয়াজুদ্দিন শেখ, সাং- মধ্য জামুয়া শেখপাড়া, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাকে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, উক্ত আসামী বেশ কিছুদিন ধরে জনৈকা শাম্মি আক্তার(২০), পিতা- মৃতফরিদ মোল্লা, সাং- ভাড়ারা মধ্য জামুয়া ভদ্র পাড়া, থানা ও জেলা- পাবনাকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাবদিয়ে উত্যক্ত করাসহ বিবাহ করার প্রস্তাব দিয়ে আসছিল। শাম্মি আক্তার(২০) এর পরিবার এতে রাজিনা হয়ে তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। ফলে উক্ত গ্রেফতারকৃত আসামীসহ তারসহযোগী আসামীরা ক্ষিপ্ত হয়ে গত ১৫/১২/২০২২ ইং তারিখ রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় বর্নিত শাম্মি আক্তার(২০) এর পিতা মোঃ ফরিদ মোল্লা স্থানীয় একটি মসজিদ হতে এশার নামাজ আদায় করে বাড়ী ফেরার পথিমধ্যে পূর্বপরিকল্পিতভাবে তাকে আটক করে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা নিশ্চিত করে। উক্ত ঘটনাটি স্থানীয়ভাবে ও বিভিন্ন মিডিয়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। বর্নিত ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে উক্ত ঘটনায়তার সম্পৃক্ত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করে এবং বর্ণিত হত্যাকান্ডের পর সে দিনাজপুর জেলার সেতাবগঞ্জে পালিয়ে আসে। ইতিমধ্যে উক্ত স্থানে অবস্থান করা তার জন্য নিরাপদ নয় মনে করে সে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে অদ্য দিনাজপুর জেলা হতে ঢাকার উদ্দেশ্যে অবস্থান পরিবর্তন করছিলো মর্মে জানায়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যা কান্ডের ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। ধৃত আসামীকে পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন।

স্বাক্ষরিত-মাহমুদ বশির আহমেদ, ফ্লাইট লেফটেন্যান্ট সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া), পক্ষে অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com