সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনায় ভোক্তা অধিকারের সেমিনার অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

রফিকুল ইসলাম সুইট, পাবনা  :

পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (০৬মে)মঙ্গলবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শিমুল আহম্মেদ এর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, পাবনা চেম্বার্স অব কর্মাসের পরিচালক সাজ্জাদ প্রামানিক বাচ্চু, ক্যাবের সাংগাঠনিক সম্পাদক শফিক আল কামাল, জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম, ভোক্তা অধিকারের এডি মাহমুদ হাসান রনি প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ভোক্তারা পদে পদে ঠকছেন, ক্ষতিগ্রস্থ হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে ভোক্তা আইন মানা হচ্ছে। ভোক্তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়। জনগণ কে সচেতন হতে হবে। জনসচেতনতা বাড়াতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে ভোক্তা অধিকার বাস্তবায়নের বিকল্প নাই।
অনুষ্ঠানটি উপাস্থাপনা করেন পাবনা জেলা প্রশসন কার্যালয়ের সহকারী কমিশনার লুৎফুন নাহার শারমিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com