সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনায় র‌্যাবের অভিযানে নকল ব্যান্ডরোল বিড়িসহ ৫ জন আটক

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি :

র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা

৬০,০০০ (ষাট হাজার) জাল ব্যান্ডরোল এবং ৪,১৮,০০০ (চার লক্ষ আঠার হাজার) শলাকা নকল বিড়িসহ ০৫ জন আসামী গ্রেফতার। অদ্য ০৮ ডিসেম্বর, ২০২২ তারিখ সন্ধ্যা ০০.৫০ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সুজানগর থানাধীন দুলাই গ্রামস্থ মহব্বত এবং সাথী বিড়ি তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করে ধৃত আসামী ০১। মোঃ সোহেল রানা (৩৫), পিতা-মোঃ সেলিম শেখ, ০২। মোঃ লিটন শেখ (৩৫), পিতা-মোঃ সোহরাব শেখ, ০৩। মোঃ আজাদ ফকির (৫০), পিতা-মৃত আহসান ফকির, ০৪। মোঃ নাহিদ হাসান (৩০), পিতা-মোঃ আক্কাস ফকির, ০৫। মোঃ আবু সাঈদ (৩৪), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস ফকির, সর্ব সাং-দুলাই, থানা-সুজানগর, জেলা-সুজানগর’দের গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক ধৃত আসামীদ্বয়ের নিকট হতে নকল ব্রান্ডরোল-৬০,০০০ পিস এবং ৪,১৮,০০০ পিস নকল দেশীয় বিড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় উক্ত কারখানার মালিক মোঃ রাশেদুল ইসলাম রাসেল (৩৫) এবং মোঃ নাজমুল হোসেন শাহিন (৪০) পলাতক রয়েছে। ধৃত আসামী এবং উক্ত কারখানার মালিক পলাতক আসামী মোঃ রাশেদুল ইসলাম রাসেল (৩৫) এবং মোঃ নাজমুল হোসেন শাহিন (৪০) এর বিরুদ্ধে পাবনা জেলার সুজানগর থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত জালিয়াতির মাধ্যেমে কম্পিউটারে প্রিন্ট করা জাল ব্রান্ডরোল লাগানো নকল বিড়ি সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিল। এ সংক্রান্তে ধৃত এবং পলাতক আসামীগনের বিরুদ্ধে পাবনা জেলার সুজানগর থানায় মামলা রুজু করা হয়েছে।

স্বাক্ষরিত-কিশোর রায়, সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার), ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com