সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে তাফসির আহমেদ মনা নামে এক ছাত্রলীগ কর্মিকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে লক্ষিকুন্ডা ইউনিয়নের এমপি মার্কেটে স্থানীয় যুবলীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত তাফসির আহমেদ মনা (২৫) পাকশি ইউনিয়নের রুপপুর দিয়ার বাঘইল গ্রামের তানজুর রহমান তুহিন ফকিরের ছেলে। নিহত মনা পাকশি ইউনিয়নের ছাত্রলীগ কর্মী ছিলেন। এবারে সে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী হিসাবে তার নাম ঘোষনা করেন।
স্থানীয়রা জানায়, লক্ষিকুন্ডা এমপি মার্কেটের যুবলীগ কার্যালয়ে বসে ছিলেন মনা। মুখোশ পড়া কয়েকজন ব্যাক্তি এসে মনাকে লক্ষ্য করে এলাপাথারীভাবে গুলি চালায়। এ সময় মনা গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে মনার আত্মিয়স্বজন সেখানে পৌছে মনাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে আসেন। রাত সাড়ে ১১টায় পাবনা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। বিস্তারিত পরে জানানো হবে।
ঈশ্বরদীর পুলিশের সার্কেল এএসপি বিপ্লব কুমার গোস্বামী জানান, ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড পিস্তলের ও ১ রাউন্ড শর্ট গানের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে কি কারনে হত্যা করা হয়েছে তা তিনি জানাতে পারেননি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা জানায় গত কয়েকদিন ধরে পদ্মা নদীর অবৈধ বালু ব্যাবসা নিয়ে দু-গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া গুলিবর্ষন, মোটর সাইকেলে অগ্নিসংযোগসহ মহড়া চলছিলো। গতকাল রাতে গুলি করে হত্যার ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com