সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
রোহান খান, ঈশ্বরদী পাবনা:
পাবনার ঈশ্বরদীতে মল্লিক পেপার মিলস এর মেশিনে আটকা পড়ে রিক্ত হোসেন (১৪) নামের এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৪ জুন) দুপুর ৩টার দিকে সাড়া পানিহাটা গ্রামে অবস্থিত পেপার মিলে মেশিনে আটকা পড়ে ওই শিশু শ্রমিক গুরুতর আহত হয়। রিক্ত হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সোয়া ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু শ্রমিক সাড়া গোপালপুর তালতলা মোড় এলাকার জাহিদুল ইসলাম এর ছেলে। ঈশ্বরদী থানার ওসি তদন্ত হাসান বশির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি।