মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

পাবনার ঈশ্বরদীতে বিটুমিনের ড্রামে আগুন দগ্ধ ৩

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী পাবনা:

পাবনার ঈশ্বরদীতে বিটুমিনের ড্রামে আগুন লেগে তিন জন দগ্ধ হয়েছেন। সোমবার (১০) অক্টোবর সকাল আনুমানিক ৬ ঘটিকার সময় উপজেলার মুলাডুলি ইউনিয়নের আরকান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে। আগুনে দগ্ধ হওয়া তিনজন হলেন, পাবনা জেলার আতাইকুলা থানাধীন শিমুলচরা এলাকার মো. মমতাজের ছেলে মো. আজিজল (৫০), আতাইকোলা লক্ষ্মীপুর ইউনিয়নের কৈজুরী শ্রীপুর গ্রামের রঞ্জুর ছেলে রকিব (৪০) এবং চর বলরামপুরের মৃত জিন্নাত কারীর ছেলে খবির (৫৫)। ঘটনা সূত্রে জানাযায়, মুলাডুলি নেকড়হাটা থেকে শুরু করে ঈশ্বরদী নারিচা মোড় পর্যন্ত রাস্তায় কার্পেটিং এর কাজ চলছে গত কয়েকদিন ধরে। সেই কাজের ধারাবাহিকতায় সোমবার সকালে প্রতিদিনের ন্যায় শ্রমিকরা তাদের কাজ শুরু করেন। কাজের এক পর্যায়ে পিচের ড্রামের মধ্যে দমকা আগুন জ্বলে উঠলে কর্মরত তিন শ্রমিক আগুনে ঝলসে যায়। দগ্ধ শ্রমিক নেতা মো. খবির জানান, কাজের নিয়ম অনুযায়ী সকালে আমরা পিচের (বিটুমিন) ড্রামে কেরোসিন তেল ঢালতে থাকি কিন্তু হঠাৎ করে সেই ড্রামে আগুন জ্বলে ওঠে। আমরা এক সেকেন্ড ও সেখান থেকে সড়ে যাওয়ার সময় না পাওয়ায় পাশে থাকা তিন জনই সেই আগুনে পুরে যাই। এসময় স্থানীয়রা আমাদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে আমাদের অবস্থা খারাপ দেখে কর্তব্যরত চিকিৎসক পাবনা সদর হাসপাতালে পাঠান। আমাদের শরীরের নিচের ভাগ পুড়ে যাওয়ার কারনে পাবনা থেকে আমাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তির জন্য প্রেরণ করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত রাকিব এবং আজিজলের শারিরিক অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন তার পরিবার বর্গ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com