সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদী ইপিজেড শিল্পাঞ্চলে দুই হাজার তালগাছের চারা রোপন

Reading Time: < 1 minute

এস এম আলম,পাবনা:
বজ্রপাত প্রতিরোধে পাবনার ঈশ্বরদী ইপিজেড শিল্পাঞ্চলে দুই হাজার তালগাছের চারা রোপন করেছে বাংলাদেশ সুগার ক্রপস রিসার্চ ইনিস্টিটিউট। সকালে এ উপলক্ষে ইপিজেড চত্বরে বজ্রপাত থেকে রক্ষায় তালগাছের গুরুত্ব এবং এর অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত হয় কৃষক সমাবেশ। ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক মো: আনিসুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুগার ক্রপস রিসার্চ ইনিস্টিটিউটের মহাপরিচালক ডা. ওমর আলী। অনুষ্ঠানে বক্তব্য দেন ইনিস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকতা ড. কহিনুর বেগম, ড. তোফায়েল আহমেদ ও প্রকল্প পরিচালক সাইয়ুম হোসেন। পরে ইপিজেড অডিটরিয়ামে উভয় প্রতিষ্ঠানের মধ্যে মতবিনিমিয় সভা এবং ইপিজেড স্কুলের শিক্ষার্থীদের মধ্যে তালগাছের চারা ও তালপাখা বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিচালক (কমার্শিয়াল অপারেশন ও শিল্প স¤পর্ক) খালেদ মাহমুদ, উপ-পরিচালক (হিসাব) অলোক কুমার অধিকারী, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো: ইলিয়াস নির্বাহী প্রকৌশলী (পুর) আব্দুল কাদির জিলানী, সহকারী পরিচালক (কমার্শিয়াল অপারেশন) মো: বোরহান উদ্দিন, বাংলাদেশ সুগার ক্রপস রিসার্চ ইনিস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শামস তাবরীজ, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান উৎপল মির্জা, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও ’নতুন চোখ’ পত্রিকার প্রকাশক এস এম আলম সহ ইপিজেড এর কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com