মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

News Headline :
রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

পাবনার চাটমোহরে গাজা সহ ০১ মাদক ব্যবসায়ী আটক

Reading Time: < 1 minute

চাটমোহর, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজার গাছ ও চোলাইমদ সহ নুয়েল গমেজ (৩২) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।
গতকাল শনিবার ( ১৫ মে ) দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোয়ালবাড়িয়া মহল্লায় নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত নুয়েল গমেজ উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের নিখিল গমেজের ছেলে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, থানার এসআই মমিনুর রহমান, এ এসআই সুরমান আলী, এ এসআই বাবুল আক্তার সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসামীর নিজ বসতবাড়ির সুপারি বাগানের ভিতর থেকে ছোট বড় মিলে প্রায় ১০টি কাঁচা গাঁজার গাছ উদ্ধার করে। যার ওজন প্রায় ৩ কেজি এবং ঘরের ভিতরে একটি প্লাস্টিকের পানির বোতলে প্রায় ৫ লিটার দেশীয় চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী নুয়েল গমেজ কে আটক করেন থানা পুলিশ।
আটককৃত আসামীর বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদব্য আইনে মামলা হয়েছে।মামলা নং ০৮, তাং-১৬-০৫-২০২১ইং।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com