সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনার তাঁত ব্যবসায়ী ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামী বাবলু ব্যাপারী গ্রেফতার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা:
পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা গ্রামে তাঁত ব্যবসায়ী ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি বাবলু ব্যাপারী (৪২) কে গ্রেফতার করেছে র‌্যাব।
গ্রেফতার বাবলু সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর নতুনপাড়া গ্রামের মৃত মুছা ব্যাপারীর ছেলে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে দশটায় পাবনার র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব -১২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খান। তিনি জানান, গত ৩১ জুলাই ধোপাঘাটা গ্রামের ক্ষেতের পাশ থেকে ইলিয়াস হোসেনের মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। বুধবার (০৯ আগস্ট) বিকেলে জেলার সাঁথিয়া উপজেলাযর চৌবাড়ীয়া গ্রাম থেকে আত্মগোপনকৃত ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি বাবলু ব্যাপারীকে গ্রেফতার করা হয়।র‍্যাব জানায়, গত ৯ জুলাই জালালপুর বাজারে একটি জিন্স প্যান্ট কেনাবেচাকে কেন্দ্র করে নিহত ইলিয়াস ও গ্রেফতারকৃত বাবলুর মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতির জেরে এ হত্যাকান্ড ঘটে।গ্রেফতারকৃত বাবলুর বিরুদ্ধে ২০১৮ সালে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা সহ কয়েকটি মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে সদর থানার মাধ্যমে আদালতে প্রেরন করা হবে জানায় র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com