সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনার বেড়ায় অগ্রণী ব্যাংকের ম্যানেজারকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা অস্বীকার করায় হত্যার হুমকি থানায় মামলা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:

পাবনা বেড়ায় অগ্রণী ব্যাংকের ম্যানেজারকে জিম্মি করে দশ লক্ষ টাকা আদায়ের চেষ্টা, টাকা দিতে অস্বীকার করায় মারধর ও হত্যার হুমকি, থানায় মামলা। বেড়া পৌর মহল্লার হোসেন মোল্লার ছেলে ভুষি ব্যাবসায়ি ফুলমিয়া ও তার কর্মচারী লিখন এর বিরুদ্ধে থানায় মামলা করেছে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মনজুর হাসান । থানা ও ব্যাংক সূত্রে জানা যায় গত ২৯/০৫/২০২৩ সালের ফুলমিয়া বেড়া অগ্রণী ব্যাংক শাখায় যায়। ম্যানেজারকে নিয়ম বর্হিভূত অনিয়মে ১০ লক্ষ টাকা ধার চেয়ে বসে। ম্যানেজার ফুলমিয়াকে সাফ সাফ জানিয়ে দেন ব্যাংক থেকে অনিয়মে টাকা দেওয়া যাবে না। এ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে, টাকা উত্তলনের সুযোগ নেই, তার পরেও ফুলমিয়া জোর করতে থাকে । ম্যানেজার টাকা দিতে অস্বিকার করলে ফুলমিয়া রেগে যান। কথা কাটাকাটির একপর্যায়ে ম্যানেজারকে স্ট্যাপলার মেশিন দিয়ে ঢিল মারেন যা অল্পের জন্য ম্যানেজারের মাথায় লাগেনি। পরে তাকে মারধরের চেষ্টা করেন, ব্যাংকের গার্ড ও আনসার সদস্যের হস্তক্ষেপে ফুলমিয়াকে ছাড়িয়ে দেয়, পরক্ষনে ফুলমিয়া ম্যানেজার মনজুর হাসানকে গাল মন্দ ও হত্যার হুমকি দিয়ে চলে যান। বেড়া অগ্রণী শাখা ব্যবস্থাপক মনজুর হাসান বলেন নিয়ম বর্হিভূত দশ লক্ষ টাকা না দেওয়ায় সে আমাকে মারধরের চেষ্টা ও লাঞ্চিত করেছে। প্রতি নিয়ত আমাকে হত্যার হুমকি ধামকি দিচ্ছে, ব্যাংকের বাইরে গেলে রাস্তা রোধ করে আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করছে। আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে আটক করে জেলে প্রেরণ করা হয়েছিল, জামিনে এসে আবারও আমাকে হুমকি ধামকি দিচ্ছে। আমাকে নাজেহাল করার জন্য উর্ধ্বতন কর্মকর্তার কাছে নানা ভাবে মিথ্যা অভিযোগ করছে।
বেড়া মডেল থানা ওসি মোহাম্মদ হাদিউল ইসলাম বলেন সুর্নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। আসামিকে আটক করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছিল। দ্রুত মামলার চার্জশিট দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com