বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনার বেড়ায় বালিচাপায় নিখোঁজ শিশু ২য় দিনেও উদ্ধার হয়নি

Reading Time: 2 minutes

পাবনা প্রতিনিধি :
পাবনার বেড়া উপজেলার পেঁচাকোলা গ্রামে পুকুর ভরাটের বালি চাপায় নিখোঁজ হওয়া শিশুটি, ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি । এঘটনায় এলাকা জুড়ে উৎকন্ঠা দেখা দিয়েছে। শিশুটির নাম আসাদুল্লাহ (৮)। সে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের আজম আলীর ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, সকাল ১০টার দিকে পেঁচাকোলা গ্রামে এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে পুকুর ভরাট কাজ দেখছিল আসাদুল্লাহ।

এ সময় হঠাৎ পা পিছলে গর্তে পড়ে ড্রেজারে তোলা বালুর নিচে চাপা পড়ে নিখোঁজ হয় সে। ওসি আরও বলেন, এলাকাবাসী খোঁজ করেও শিশুটিকে না পেয়ে পুলিশে খবর দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী ও পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করেছে। এঘটনায় বালি তোলা ড্রেজারটি জব্দ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানায়, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম দাদার নের্তৃত্বে ২৫ জনের একটি চক্র প্রশাসনকে ম্যানেজ করে নদী থেকে অবৈধ বালু উত্তোলন করে।

কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বালু উত্তোলনে পরিবেশের বিপর্যয়ের পাশাপাশি প্রায়ই দুর্ঘটনা ঘটে। এরপরও তাদের বিরুদ্ধে অজ্ঞাত কারণে ব্যবস্থা নেওয়া হয়নি। আজ দু দিন হল তার মৃত লাশ অথবা জীবিত উদ্ধারের চেষ্টা চলছে পুরো পুকুর খনন করে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না প্রশাসনের উদ্যোগে অনুসন্ধান চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com