সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সরকার আরিফ ইখতেখার, বেড়া পাবনা :
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মুজিবশতবর্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ‘ক’ শ্রেনীর পরিবার পুনর্বাসনে পাবনার বেড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষনা করার লক্ষে মতবিনিময় সাভা অনুষ্টিত হয়েছে। আজ বুধবার (১২ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ সবুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীরমুক্তিযোদ্ধা এ্যাড শামসুল হক টুকু। এছাড়া আরো বক্তব্য রাখেন বেড়া উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল হক বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল হক মেজবাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা সারমিন ইতি সহ স্থানীয় সকল নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।