সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনার সাঁথিয়ায় সড়ক ছিদ্র করে পাইপ বসানো হয়েছে অবৈধ বালু উত্তোলনের জন্য

Reading Time: < 1 minute

সরকার আরিফ ইখতেখার, পাবনা :
পাবনা বাঘাবাড়ি-ডেমরা ফরিদপুর সড়ক এর সাঁথিয়া উপজেলাধীন নাগডেমরা ইউনিয়ন এর ৫নং ওর্য়াড সেলুন্দা বাজার নামক স্থানে সড়ক ছিদ্র(ফুটা) করে অবৈধ ভাবে বালু উত্তোলনের পাইপ বসানো হয়েছে।পাকা সড়ক ছিদ্র করে বালুর পাইপ বসানোর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক জন প্রভাবশালী ব্যাক্তির বিরুদ্ধে।
সরেজমিন দেখা যায়,সেলুন্দা বাজার এলাকায় আলতাফ এর দোকান এবং শফিকুল ও আবেদ এর বাড়ির পাশে পাকা রাস্তা ছিদ্র করে দীর্ঘদিন এ পাইপ বসানো হয়েছে। ঐই পাইপ দিয়ে বড়াল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রয় করা হচ্ছে। সরাসরি পাইপ এর মাধ্যমে বালু নিয়ে এসে পুকুর খাল ভরাট করা হয়। ফসিল জমি,সড়ক ও বসতবাড়ি উপর দিয়ে পাইপ টানানো হয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র এসব করে আসছে। চক্রটি প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে সরাসরি কেউ কথা বলতে ইচ্ছুক না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জাননা, কি ভাবে অবৈধ বালু উত্তোলন এর জন্য সরকারি রাস্তা ছিদ্র করে। এত ক্ষমতা এরা পায় কোথায় থেকে। রাস্তা ছিদ্র করে দীর্ঘদিন পাইপ বসানো হয়েছে। হয়তো প্রশাসন এ বিষয় কিছুই জানে না। জানতে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদী।আমরা জানি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করা যাবে না। বালু উত্তোলন সহ রাস্তা ছিদ্র করে চক্রটি বালু বিক্রয় করে আসতে। চক্রটি অনেক প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলে না তাদের বিরুদ্ধে।
স্থানীয় সচেতন ব্যাক্তিবর্গ সাঁথিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয় সাঁথিয়া উপজেলা প্রশাসন তদন্ত সাপেক্ষে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com