বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

পাবনার সুজানগরে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, পাবনা:
কোভিট ১৯ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী’র সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক উপদেষ্টা এড.শাজাহান আলী খান, ইউপি চেয়ারম্যান এসএম সামসুল আলম, আব্দুল মতিন মৃধা, হাবিবুর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ।সভায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা যৌথ ভাবে কাজ করতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র যৌথভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতৃপক্ষের নিকট ২০ টা অক্সিজেন সিলিন্ডার দেওয়ার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com