বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনার সুজানগরে ভেকু দিয়ে সরকারি কালভার্ট ভেঙ্গেছে প্রভাবশালীরা

Reading Time: < 1 minute

সুজানগর প্রতিনিধি, পাবনা: ফসলী জমির জলাবদ্ধতা নিরসনের জন্য সরকারি ভাবে নির্মিত কালভার্ট ভেকু দিয়ে ভেঙ্গে ফেলেছে প্রভাবশালী চক্র।এ ঘটনায় চরদুলাই গ্রামের রউফ মৃধার ছেলে শাফিকুল, শামীম ও রুবেল বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবং দুলাই ইউপি চেয়ারম্যান ও সুজানগর থানায় অভিযোগ দায়ের করেন, চরদুলাই গ্রামের মির্জা মোঃ নাছির উদ্দিনের ছেলে মির্জা মোঃ নাজিম উদ্দিন। অভিযোগে নাজিম উদ্দিন জানান, বাড়ি আঙ্গিনায় ফসলী জমির জলাবদ্ধতা নিরসনে প্রায় ৫ বছর আগে এ ডি পি কর্তৃক প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে কালভার্ট নির্মাণ করা হয়েছিল। এলাকার প্রভাবশালী চক্র রউফ মৃধার ছেলে শামীম রাতের আঁধারে ভেকু দিয়ে কালভার্ট টি ভেঙ্গে ফেলেছে। কারণ পাশেই তিনি প্রায় ৩০ বিঘা আবাদী জমি খনন করে পুকুর করেছে। আমার জমিতে পুকুর খনন করতে না পেরে, জমিতে জলাবদ্ধতা সৃষ্টির জন্য রাতের আঁধারে ভেকু দিয়ে সরকারি কালভার্ট ভেঙ্গে ফেলেছে,এ ঘটনায় অভিযোগ করলে আমাকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে, আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এ ব্যাপারে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী জানান, সরকারি স্থাপনা ভাঙ্গার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুজানগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com