সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা,পাবনা:
পাবনায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, উপজেলা মেডিক্যাল অফিসার জান্নাতুল ফেরদৌস, ইমাম গাযযালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।