সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনায় নিখোঁজের দুইদিন পর সেপটিক ট্যাংক থেকে কৃষকের লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা:
পাবনা আতাইকুলার সাদুল্লাহপুরে নিখোঁজের দুইদিন পর সেপটিক ট্যাংক থেকে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে সদর উপজেলার সাদুল্লাপুর ইউপির দড়ি শ্রীকোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কুদ্দুস প্রামাণিক (৫৫)। তিনি দড়ি শ্রীকোল গ্রামের মৃত শিহাব উদ্দিনের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত মঙ্গলবার দুপুর থেকে কুদ্দুস প্রামাণিকের কোন খোঁজ পাচ্ছিলেন না স্বজনরা। বিভিন্ন স্থানে খোঁজ করে না পাওয়ায় বুধবার থানায় জিডি করেন তারা। বৃহস্পতিবার সকালে খালের পাশে প্রতিবেশী খায়রুলের বাড়ির সেপটিক ট্যাঙ্কে নিখোজ কুদ্দুসের মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ উদ্দিন জানান, স্থানীয়দের তথ্যের মাধ্যমে জানতে পেরে পুলিশ মরদেহ উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকান্ডের কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com