বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

পাবনায় নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

Reading Time: < 1 minute

আর কে আকাশ, পাবনা :
নিরাপদ সড়ক চাই (নিসচা), পাবনা জেলা শাখার উদ্যোগে মাস্ক বিতরণ ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় পাবনা বাস টার্মিনাল গোল চত্বরে নিসচা পাবনা জেলা শাখার সভাপতি খন্দকার গোলাম হাসনাইন (কোয়েল) এর নেতৃত্বে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় বাংলাদেশ ক্যাভার্ড ভ্যান, ট্রাক মালিক অ্যাসোসিয়েশন’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কবির, নিসচা পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান রাসেল, সাংগঠনিক সম্পাদক গোলাম হাসনায়েন বিপ্লব, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও নিসচা পাবনা জেলা শাখার কার্যকরী সদস্য স্থপতি আবু রায়হান রুবেল, নিসচা পাবনা জেলা শাখার দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক আর কে আকাশ, দপ্তর সম্পাদক মিলন মাহবুব, কার্যকরী সদস্য লিটন মাহমুদ, মো. মুরাদ হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় নিসচা নেতৃবৃন্দ ট্রাফিক আইন যথাযথভাবে মেনে সড়কপথে চলাচল এবং করোনা প্রতিরোধে মাস্ক পরিধান ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে জনসাধারণকে উদ্বুদ্ধ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com