বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনায় পুলিশের অভিযানে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ১৯জন ভ্রাম্যমান আদালতে সাজা ১৫জন

পাবনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন উপজেলা এলাকাগুলোতে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ছাত্রলীগ নেতা সহ ১৯জনকে গ্রেফতার করেছে।

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, পাবনা :

পাবনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন উপজেলা এলাকাগুলোতে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ছাত্রলীগ নেতা সহ ১৯জনকে গ্রেফতার করেছে। পাবনা পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সুপার জানান, পাবনা সদরে ৫ জন, ঈশ্বরদীতে ৪ জন, ভাঙ্গুড়ায় একজন, ফরিদপুরে ৪ জন, সাঁথিয়ায় একজন, বেড়ায় তিনজন এবং আতাইকুলা থানা এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ১৫ জনকেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে। অন্যদের বিভিন্ন অপরাধের দায়ে নিয়মিত মামলা দায়েরের পর কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে পাবনা ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কেএম মামুনুর রশিদ ওরফে রুমন হোসেন(৩৫) রয়েছে। সে উপজেলার রাউৎ নাগদাপাড়া আবুল কালাম আজাদ ওরফে কালুর ছেলে।
পুলিশ সুপার আরো জানান, মাদক, ভেজাল পণ্য ও সব ধরনের অপরাধ দমনে পাবনা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। পাবনায় যে কোনো অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে। সন্ত্রাস, মাদক ও আইনশৃংখলা নিয়ন্ত্রনে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অনৈতিক কর্মকান্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে পাবনার কোন আবাসিক হোটেলকে অপরাধীদের আশ্রয়স্থল বা অনৈতিক কাজ করতে দেয়া হবে না।

এদিকে পাবনায় আবাসিক হোটেল গুলোতে অসামাজিক কার্যকলাপ বন্ধে পাবনা সদর থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। গত শুক্রবার দিনভর পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তারিকুল ইসলামের নেতৃত্বে শহরের পদ্মা আবাসিক হোটেল, হোটেল স্বপ্নের রং, হোটেল রয়েল প্যালেস, হোটেল পার্ক, হোটেল ইভিনিং টাচ, হোটেল আল জেহাদ, হোটেল ছায়ানীড়, লাকি হোটেল এবং প্রবাসী হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করা হয়। এ সময় হোটেলে অবস্থানরত প্রত্যেকের বোর্ডারের রেজিঃ খাতার সাথে তাদের পরিচয় মিলিয়ে দেখা হয়। সন্দেহজনক কয়েকজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অনৈতিক কর্মকান্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে পাবনার কোন আবাসিক হোটেলকে অপরাধীদের আশ্রয়স্থল বা অনৈতিক কাজ করতে দেয়া হবে না।

 

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com