সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনায় মোটরসাইকেল কেনা বেচাকে কেন্দ্র করে কুপিয়ে বিএনপি কর্মীকে হত্যা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা :
পাবনায় মোটরসাইকেল কেনা বেচাকে কেন্দ্র করে রাকিবুল ইসলাম রিকো (৩৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (০৩ আগষ্ট) সন্ধা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হেমায়েতপুুর ইউনিয়নের মেন্টার হাসপাতালে পশ্চিম গেটের কাছে এ ঘটনা ঘটে । নিহত রিকো পাবনা সদর উপজেলার হিমায়েতপুর পশ্চিম ছাতিয়ানি এলাকার মোঃ ফারুক হোসেনের ছেলে।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ ওসি কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত রিকো খুনিদের কাছে থেকে একটি মোটরসাইকেল ক্রয় করে। পরবর্তীতে মোটরসাইকেলের কাগজপত্র চাইতে গেলে তাকে ঘোরাতে থাকে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিহত রিকো মোটরসাইকেল বিক্রেতা ভোলার কাছে মোবাইল করে কাগজ পত্র চাইলে নিহত রিকোকে মেন্টাল হাসপাতালে পশ্চিম গেটের পাশে কাগজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায়। সেখানে অবস্থানরত সন্ত্রাসী ভোলার লোকজন রিকোকে কুপিয়ে গুরত্বর আহত করে। স্থানীয়রা রিকোকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। নিহত রিকোর বাবা ফারুক হোসেন জানায়, তার ছেলে বিএনপি রাজনীতির সাথে জড়িত। এলাকায় বিভিন্ন পুকুর-জলাশয় লিজ নিয়ে মাছের চাষ করতো। নিহত রিকো বিবাহিত ও এক সন্তানের জনক।
ওসি আরো জানায় রিকোর নামে পাবনা সদর থানায় একাধিক মামলা রয়েছে। নিহত রিকোর লাশ পুলিশ উদ্ধার করে থানার অভ্যান্তরে হিমাঘরে রেখেছে। শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে, ওসি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com