সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনায় রাজশাহী মেডিক্যাল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন ব্যাচের ডাক্তারবৃন্দের উদ্যোগে মিলন মেলা

Reading Time: < 1 minute

এস এম আলম, পাবনা:
রাজশাহী মেডিক্যাল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন ব্যাচের ডাক্তারবৃন্দের উদ্যোগে পাবনার কাশমেরী চাইনিজ রেস্টুরেন্টে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান প্রতিথি ছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো: নওশাদ আলী। পাবনা মেডিক্যাল কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডা. ওবাইদুল­াহ ইবনে আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা শাখার সভাপতি ড. মো: গোলজার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাবনা মেডিক্যাল কলেজের অর্থো-সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ও সিনিয়র কনসালটেন্ট ডা. জাহেদী হাসান রুমী ও একই বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আকসাদ আল মাসুর। অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে বিভিন্ন ডাক্তারের ছাত্রজীবনের স্মৃতিচারণের মধ্য দিয়ে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনার সাবেক সিভিল সার্জন ডা. তাহসিন আজিজ, ইউরোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. আব্দুল আওয়াল, সাবেক সহকারী পরিচালক ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ডা. মঞ্জুরা রহমান, ডা. হাসনাত জাহান, ডা. মো: এনামুল করিম, সাবেক উপপরিচালক ফ্যামিলি প্লানিং ডা. রাম দুলাল ভৌমিক, ডা. সিরাজুল আলম রাকিব, পাবনার সাবেক সহকারী সিভিল সার্জন ডা. দীপক কুমার ঘোষ, ডা. মোশারফ হোসেন, ডা. তসলিমুল আরেফিন রতন, সাবেক সহকারী পরিচালক পাবনা জেনারেল হাসপাতাল ডা. এ কে এম জাফর আহমেদ, ডা. মো: খালিলুর রহমান, সাবেক অধ্যক্ষ পাবনা মেডিকেল কলেজ প্রফেসর রিয়াজুল হক, সাবেক সহকারী পরিচালক ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ডা. মনোয়ারুল আজিজ, সাবেক পরিচালক রাজশাহী মেডিকেল ডা. আব্দুল মজিদ সহ পাবনার বিভিন্ন জেলা থেকে আগত রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ। কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, র‌্যাফেল ড্র এবং রাতের ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ওবায়দুল্লাহ ইবনে আলী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com