রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ ২ জন গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা
পাবনা র‌্যাব কর্তৃক ০২ কেজি ১২০ গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ২৯ অক্টোবর, ২০২২ তারিখ ২০.৫৫ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার পাবনা থানাধীন গয়েশপুর ইউপি’র অর্ন্তগত বাবুলচড়া সাকিনস্থ জনৈক সোবহান মন্ডল এর বসতবাড়ীর উত্তর দিকে বাবুলচড়া টু আতাইকুলা গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ধৃত আসামী ১। মোঃ সাইফুল ইসলাম (২৮), পিতা-শীতল সরদার, ২। মোঃ সানাউদ্দিন পারভেজ (১৯), পিতা-মোঃ আব্দুস সালাম প্রামানিক, উভয় সাং-বাবুলচড়া, থানা-পাবনা, জেলা-পাবনা’দ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক ধৃত আসামীদ্বয়ের নিকট হইতে ০২ কেজি ১২০ গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা, মাদক বহন কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল, ০২টি মোবাইল ফোন, ০৪টি সিম কার্ড এবং নগদ-৪,৯৫০/-টাকা উদ্ধার করে। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজ নিজ হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
এ সংক্রান্তে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

স্বাক্ষরিত/–কিশোর রায়,সিনিঃ সহকারী পুলিশ সুপার,ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com