বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

পাবনায় শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাকারিয়া পিন্টুকে জেলহাজতে প্রেরণ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনা ঈশ্বরদীতে তৎকালীন আওয়ামী লীগের বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলা ও গুলিবর্ষণ মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাকারিয়া পিন্টুকে জেলহাজতে প্রেরণ করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২৭ জুন (সোমবার) দুপুরে বিজ্ঞ আদালতের সিদ্ধান্তক্রমে তাকে পাবনা জেলা হাজতে প্রেরণ করা হয়।
গত ২৫ জুন (শনিবার)কক্সবাজার জেলার টেকনাফ এলাকায় অভিযান চালিয়ে জাকারিয়া পিন্টুকে (৫০) গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২। ২৬ জুন (রবিবার) গ্রেপ্তাকৃত আসামীকে রাতেই পাবনা ঈশ^রদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে বিশেষ নিরাপত্ত জনিত কারনে তাকে রাতেই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ হেফাজতে রাখা হয়। পিন্টু পাবনা ঈশ^রদী উপজেলার পিয়ারখালী কাঁচাপরীপাড়া মহল্লার মৃত, আব্দুস ছামাদের ছেলে। আটককৃত শীর্ষসন্ত্রাসী পিন্টু ঈশ^রদী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদকের দায়িত্বে ছিলেন।
২০১৯ সালে ৩ জুলাই ঈশ^রদী বিএনপির ৯ শীর্ষ নেতার মত্যুদন্ডের রায় ঘোষনার করেন বিজ্ঞ আদালত। রায় ঘোষনার দিন থেকেই পলাতক ছিলেন পিন্টু। জাকারিয়া পিন্টরু এই মামলা ছাড়াও ভেড়ামারা থানায় অস্ত্র মামলায় ১৭ বছরের দন্ডপ্রাপ্ত পলাতক আসামী। এছাড়াও তার বিরুদ্ধে মোট ২৪ টি মামলা রয়েছে এর মধ্যে ৮টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী পিন্টু।
উল্লেখ্য, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর রুপসা এক্সপ্রেস ট্রেন যোগে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। পথিমধ্যে পথসভা করার কথা থাকলেও বর্ণিত আসামী বিএনপি নেতা মোঃ জাকারিয়া পিন্টুসহ তার নেতৃত্বে মামলার আন্যান্য আসামীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ^রদী স্টেশন এলাকায় ট্রেনে গুলি ও বোমা বর্ষন করেন। এ ঘটনায় ঈশ^রদী জিআরপি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে ওইদিনই একটি মামলা করেন। তিন বছর পর ১৯৯৭ সালের ৩ এপ্রিল মোট ৫২ জনের নামে এ মামলার চার্জশিট দাখিল করে পুলিশ।
মামলার ৫২ জন আসামির মধ্যে ২৮ জন স্বশরীরে এজলাসে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং বাকি আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। আসামিরা ঈশ্বরদী উপজেলার পৌর বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com