সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যু দন্ড ৩জন খালাস

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনাঃ
পাবনায় স্ত্রী নাছিমা খাতুনকে হত্যার দায়ে স্বামী মোঃ সিফাত আলীর মৃত্যু দন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুনাল। এ মামলায় অপর ৩ আসামীকে খালাস দিয়েছে আদালত। এছাড়া আসামীকে ৫০ হাজার টাকার জরিমানার আদেশ দিয়েছে আদালত।
আজ রবিবার বেলা ১২টায় পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুনালের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষনা করেন।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি মোঃ সিফাত আলী চাটমোহর উপজেলার ধুলাউড়ি স্কুল পাড়ার মোঃ রব্বেলের ছেলে। রায় ঘোষনার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেল কারাগারে পাঠানো হয়। খালাস প্রাপ্ত আসামিদের মুক্তি দেওয়া হয়।
নিহত নাছিমা খাতুন নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ভিটাকাজিপুর গ্রামের মোঃ আরশেদ প্রামানিকের মেয়ে। তাদের সংসারে একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর সকালের যৌতুকের দাবিতে স্ত্রী নাসিমাকে পরিবারের লোকজন নিয়ে ব্যাপক মারপিট ও গলাটিপে হত্যা করে পালিয়ে যায় সিফাত। পরে নিহতের বাবা আরশেদ বাদী হয়ে চাটমোহর থানায় ৫ জনের নামে একটি হত্যা মামলা দাযের করেন। পরের বছরের ১৫ জানুয়ারি ৫ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলা চলাকালে এক আসামি মারা যান।
৯ জন সাক্ষীর সাক্ষর শেষে আজকে রায় ঘোষণা করা হলো। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী ও পরিবারের দাবী তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট ইতি হোসেন মুক্তি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ট্রাইবুনালের বিশেষ পিপি এডভোকেট খন্দকার আব্দুর রকিব ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com