সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনায় ৩৫ টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং তিনটি সাব রেজিস্ট্রি অফিস ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reading Time: < 1 minute

এস এম আলম, ১পাবনা:
পাবনায় প্রায় একশ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত ৩৫ টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং তিনটি সাব রেজিস্ট্রি অফিস ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে সারা দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাথে পাবনার এসব অবকাঠামো উদ্বোধন করেন। এসময় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন থেকে যুক্ত হন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী এফ এম জাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শিক্ষা দীপক কুমার মন্ডল সহ জেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com