বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নিতীর মামলা হওয়ায় অপসারন চেয়ে শির্ক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

Reading Time: < 1 minute

পাবনা প্রতিনিধি :
পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে দুর্নীতির মামলা হওয়ায় তার অপসারন চেয়ে কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। আজ দুপুরে মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন করে প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা কলেজের টাকা আত্মসাতের জন্য দুদকে মামলা হওয়ায় দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারন দাবি করেন। সেই সাথে দুর্নীতিবাজ অধ্যক্ষের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মোঃ মাহিয়ান সায়েশ স¤্রাট, সাইদুজ্জামান সজীব, সাদ্দাম ও হৃদয়।
সামাবেশে বক্তারা বলেন, শতবর্ষের ঐতিহ্যাবাহী এই সরকারি এডওয়ার্ড কলেজের সুনাম সারা বাংলাদেশে রয়েছে। এই কলেজের অনেক শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সরকারের গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করছে। এই প্রতিষ্ঠানের অভিভাবক কলেজের বিভিন্ন তহবিলের অর্থ আত্মসাত করে আজ কলেজের সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছেন। তাই অধ্যক্ষের আর এই পদে থাকার অধিকার নেই।
উল্লেখ্য কলেজের অগ্রনী ব্যাংকের হিসাব নম্বর থেকে বিভিন্ন সময় অধ্যক্ষ ৫৬লাখ ৮ হাজার ৯শ ৭৬টাকা উত্তোলন করেন। বিষয়টি পাবনা দুদক কার্যালয় তদন্ত করে সত্যতাপায়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে উপ-সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৪,তাং-০৭-০৬-২০২১ইং।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com