সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনা জেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
জেলা পরিষদ নির্বাচনে পাবনায় জেলা আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ও দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীকে জেলা আওয়ামীলীগের একক প্রার্থী ঘোষনায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  রোববার দুপুরে পাবনা জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলম ফারুক প্রিন্স এমপি’র পরিচালনায় বক্তব্য রাখেন, দলীয় মনোনয়ন প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলগের সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব কামিল হোসেন। এসময় উপন্থিত ছিলে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পৌর সভাপতি এ্যাডভোকেট তসলিম হাসান সুমন সহ নেতৃবৃন্দ।
বিদ্রোহী প্রার্থী কামিল হোসেন বলেন, দলীয় হাই কমান্ডের নির্দেশে ও দলীয় শৃংখলা রক্ষায় আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। সেই সাথে যারা আমার পক্ষে ভোট করার প্রস্তুতি নিয়েছিলেন আমি তাদের কাছে প্রথমেই ক্ষমাপ্রার্থী। ইনশাল্লাহ আগামী দিনে আরো ভাল কিছু নিয়ে আপনাদের সাথে কাজ করবো।
পাবনায় চেয়ারম্যান পদে অন্য কোন প্রার্থী না থাকায় জেলা প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকনকে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত ঘোষনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com