সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনা র‌্যাবের অভিযানে বিদেশী রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব পাবনা সিপিসি টু:
পাবনা র‌্যাব কর্তৃক একটি বিদেশী রিভলবারসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার। মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ২৩/০৬/২০২৩ তারিখ ১৮.১৫ ঘটিকায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার আমিনপুর থানাধীন দড়ি শরিফপুর গ্রামস্থ যমুনা নদীর পাশে কাজিরহাট ঘাটের স্পিড বোর্ড পন্টুনের উপর’ অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী রিভলবার (MADE IN PAKISTAN), ০১টি মোবাইলফোন, ০২টি সিমকার্ড ও নগদ ১৪৫/-টাকা’সহ ০১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ সহিদুল ইসলাম (৩৫), পিতা-মোঃ আমজাদ হোসেন, সাং-বংখরি, থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই অস্ত্র ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাকে পাবনা জেলার আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত-মোঃ তৌহিদুল মবিন খান,স্কোয়াড্রন লীডার কোম্পানি কমান্ডার।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com