বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনা সুজানগরের এক কৃষক দীর্ঘদিন জমি আবাদ করতে পারছেনা সন্ত্রাসীদের ভয়ে

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান,পাবনা:
সন্ত্রাসী ভয়ে একাধিকবার আহত হয়ে প্রায় ২৮ বিঘা জমি আবাদ করতে পারছেনা বলে অভিযোগ পাওয়া গেছে। পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের উপেন্দ্রনগর গ্রামের আব্দুস সাত্তার মন্ডল নামক এক ব্যাক্তি। গত ২৪ মে ২০২১ ইং তারিখ সকালে ঐ জমিতে চাষাবাদ করতে গিয়ে এলাকার চিহ্নিত কোবাদ মন্ডল,জামিল মণ্ডল, সুমন,রিয়াদ, শুকুর মন্ডল, বকুল মন্ডল,বক্কার মন্ডল, জহুরুল, হাসান, বাচ্চু মন্ডল গং একজোট হয়ে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে আব্দুস সাত্তার মন্ডলের ছেলে ফজলুর রহমান কে। ফজলুর রহমান গুরুত্ব আহত হয়ে বর্তমান পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আব্দুস সাত্তার মন্ডল জানান,গত ১৫ ফেব্রুয়ারি আমার বাড়িতে এরা হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে আমার ও স্ত্রী,ছেলে সবাই পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকায় বাড়ি ঘরে লুটপাট চালিয়েছিল। ওরা এলাকা প্রভাবশালী হওয়ায় আমার প্রায় ২৮ বিঘা জমি দীর্ঘদিন ধরে অনাবাদি হয়ে পড়ে আছে, এদের ভয়ে জমি চাষাবাদ করতে পারছিনা। এ ঘটনায় ফজলুর রহমান বাদী হয়ে পাবনা জেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com