সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

বগুড়া’র ডিবির পৃথক পৃথক অভিযানে চোরাই মোবাইল ও গাঁজাসহ গ্রেফতার ২

Reading Time: < 1 minute

মাহিদুল ইসলাম নিজস্ব সংবাদদাতা :

বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার পৃথক পৃথক অভিযানে ০৬(ছয়) টি চোরাই মোবাইল ও ০১(এক) কেজি গাঁজাসহ ০২ জন আসামীকে গ্রেফতার করেছে।
বগুড়া ডিবির একটি টিম গত (১৭আগস্ট) বুধবার দিবাগত রাত্রি ১১.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার কাহালু থানাধীন দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর বাজারস্থ জামাল এর মোবাইল সার্ভিসিং দোকানের সামনে পাকা রাস্তার নিকট হইতে (i) ১(এক) টি নীল রংয়ের VIVO V2027 (II) ০১(এক) টি নীল রংয়ের REDMI 9A ,(III) ০১(এক)টি কালো রংয়ের VIVO Y12A (IV) ০১(এক) টি আকাশী রংয়ের VIVO 2027 (v) ০১(এক) টি নীল রংয়ের SAMSUNG GALAXY MO2 (vi) ০১(এক) টি লাল রংয়ের OPPO A5S মডেলের ০৬(ছয়) টি চোরাই মোবাইল ফোনসহ আসামী ১। মোঃ হামিদুল রহমান জামাল (২৮), পিতা-কোরবান আলী, সাং-খাজলাল, থানা-কাহালু, জেলা বগুড়াকে গ্রেফতার করা হয়। চোরাই মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য ১,২০,০০০/-(একলক্ষ বিশ হাজার) টাকা।
এছাড়াও বগুড়া ডিবির অপর একটি টিম গত (১৭আগস্ট) বুধবার রাত্রি ০৭.৫০ ঘটিকার সময় বগুড়া জেলার ধুনট থানাধীন কুঠিবাড়ী গ্রামস্থ ধুনট সরকারী ডিগ্রী কলেজ মোড় নামক স্থানে জনৈক কাইকোবাদ, পিতা-মৃত আহাদ বক্স এর পুকুর পাড় সংলগ্ন ধুনট হইতে চিকাশী গামী পাকা রাস্তার উপর হইতে ০১(এক) কেজি গাঁজাসহ আসামী ১। লিটন রায় বাগদী (২২), পিতা-গোপাল, সাং-কুঠিবাড়ী, থানা-ধুনট, জেলা-বগুড়াকে গ্রেফতার করেছে। বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ জানান গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া জেলার কাহালু ও ধুনট থানায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com