সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

বগুড়া ধুনট উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষণা

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
সোমবার (২৪ অক্টোবর) বগুড়ার ধুনট উপজেলায় ব্যপক নিরাপত্তার মধ্যে দিয়ে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সিলেকশন এর মাধ্যমে আংশিক কমিটি ঘোষণা করা হয়। কড়া নিরাপত্তা, সাজ সাজ রব ও আনন্দ মুখরিত পরিবেশে এই কমিটি ঘোষণা করা হয়। সকাল থেকেই ধুনট উপজেলার সকল নেতাকর্মী সহ আশেপাশের উপজেলা থেকে নেতাকর্মীরা ধুনট উপজেলা খেলার মাঠে উপস্থিত হতে শুরু করেন। অপেক্ষা করতে থাকেন নতুন কমিটির ঘোষণা শোনার। প্রথম অধিবেশন চলাকালীন সময়ের শেষে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন জানান ভোটের মাধ্যমে নয় সিলেকশনের মাধ্যমে এই কমিটি নির্বাচন করা হবে, এতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে সহযোগিতা মূলক আচরণের কারণে এবং মতামত নিয়ে – উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে দ্বিতীয় অধিবেশনে এই কমিটি ঘোষণা করা। দুপুর দুই ঘটিকার সময় দ্বিতীয় অধিবেশন শুরুর সাথে সাথেই এই কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, ধুনট-শেরপুর এর জাতীয় সাংসদ আলহাজ্ব হাবিবর রহমান এই পাঁচ জনের সমন্বয়ে ও উপস্থিতিতে ধুনট উপজেলায় দীর্ঘ দশ বছর পর আংশিক কমিটি ঘোষণা করা হলো। বাকি সদস্য জেলা আওয়ামীলীগের সমন্বয়ে পরবর্তীতে ঘোষণা করা হবে বলে দিক নির্দেশনা দেওয়া হয়। ধুনট উপজেলার এই আংশিক কমিটি ঘোষণাতে, সভাপতি- টি আই এম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক- আসিফ ইকবাল সনি, সহ-সভাপতি- আবদুল হাই খোকন, সহ-সভাপতি- গোলাম হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক- মহসিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক-শরিফুল ইসলাম খান শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক-ফরিদুল ইসলাম ও সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হন মোজাফফর হোসেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com