মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী’র বৃক্ষরোপন

Reading Time: < 1 minute

এম.আর রাসেল হোসাইন:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঈশ্বরদী উপজেলা পরিষদে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ ও প্রতিবন্ধীদের মাঝে চেয়ার বিতরন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। আজ ১৫ই আগস্ট সোমবার সকাল ১১ ঘটিকায় ঈশ্বরদী উপজেলা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে অংশগ্রহণ করতে মন্ত্রী ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপস্থিত হন। এসময় উপস্থিত ছিলেন, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস, ঈশ্বরদী পৌরসভা মেয়র ইছহাক আলী মালিথা, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার, তদন্ত অফিসার হাদিউল ইসলাম উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান , নারী ভাইস-চেয়ারম্যান আতিয়া ফেরদৌসি কাকলি, উপজেলার কর্মকর্তা আশরাফুল হক, রুপপুর পরমাণু প্রকল্পের পিডি ড.শওকত আকবর, উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ সার্কেলের পরিদর্শক সানোয়ার হোসেন , ফায়ার সার্ভিস, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, নৌ পুলিশ,আওয়ামীলীগ ও অঙ্গ- সহযোগি সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুস্পস্তবক অর্পণ শেষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com