সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

News Headline :
পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি

বাঁশখালীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত বেড়ে ৫

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বেতন-ভাতার দাবিতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও গুলিতে নিহত বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে।এ সময় আহত হয়েছেন আরও অনেকে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাবিবুল্লাহ নামের একজন মারা যান।

আজ শনিবার সকাল ১০টার পর এই সংঘর্ষের সূত্রপাত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী এনটিভি অনলাইনকে আজ শনিবার দুপুর দেড়টার দিকে এ তথ্য জানিয়েছেন।

নিহতরা ব্যক্তিরা হলেন মো. রাহাত (২৪), শুভ (২৩), আহমদ রেজা (১৯) ও রনি হোসেন (২২) ও হাবিবুল্লাহ (১৯)।

জানা গেছে, বাঁশখালীর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এ নিয়ে গতকাল শুক্রবার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। এর মধ্যে আজ শনিবার সকাল ১০টার পর বিদ্যুৎকেন্দ্রের ভেতরে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় গুলিতে চার শ্রমিক নিহত হন। এ ছাড়া আহত হন কয়েক শতাধিক শ্রমিক। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে মারা যান হাবিবুল্লাহ নামের আরও এক শ্রমিক।

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com