মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

বাঘায় তুচ্ছ ঘটনায় এক যুবককে কুপিয়ে জখম

Reading Time: < 1 minute

আবুল হাশেম, বাঘা রাজশাহী:
রাজশাহীর বাঘায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসিক (২১) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে । শুক্রবার ( ৩০শে জুলাই) বিকেলে পৌর এলাকার বানিয়া পাড়া গ্রামে এক আম বাগানে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে আশিককে রামেক হাসপাতালে পাঠানো হয়। এলাকা সূত্রে জানা যায়, বাঘা পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের আদম আলীর ছেলে আশিক (২১) ও একই এলাকার সাইফুলের ছেলে রুবেল (২০) এর মধ্যে পিয়ারা খাওয়াকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে কিল-ঘুষি মারার ঘটনা ঘটে। ওই সময় বিষয়টি স্থানীয় ভাবে মিমাংশা করে দেন এলাকার প্রধানগণ। ওইদিন বিকেলে ওই এলাকার খায়রুলের আম বাগানে গিয়ে মাচায় বসে ছিল আশিক। এ সময় রুবেল তাকে দেখতে পায় এবং বাড়ী থেকে হাঁসুয়া নিয়ে সেখানে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তবরত চিকিৎসক কান্তা খাতুন তাকে উন্নত চিকিৎসার জন্য রামে হাসপাতালে প্রেরণ করেন। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com