সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বেড়ায় মহিলা আওয়ামীলীগের মানববন্ধন অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

উজ্জ্বল হোসাইন, বেড়া পাবনা:
সারাদেশ ব্যাপী বিএনপি-জামায়াতের সর্বাত্মক অবরোধের প্রতিবাদে পাবনা বেড়ায় মানববন্ধন করেছে মহিলা আওয়ামীলীগ। আজ (বুধবার ০৮ নভেম্বর) দুপুরে বেড়া আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু, বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসিফ শামস্ রঞ্জন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শায়লা শারমিন ইতি, মহিলা আওয়ামী লীগের নেত্রী শায়লা বেগম সহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ। বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের অবরোধ আর আগুন সন্ত্রাসের কারণে মানুষ আজ নিরাপত্তাহীন। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করতেই তারা আগুন সন্ত্রাসে নেমেছে। নারীরা ঘর থেকে বের হতে পারছে না। শিশুদের লেখাপড়া-পরীক্ষা ব্যাহত হচ্ছে। অবৈধ অগণতান্ত্রিক পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহবান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com