বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

বিধিনিষেধের মধ্যে বিয়ের আয়োজন, ২ কমিউনিটি সেন্টারকে জরিমানা

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক:

করোনার সংক্রমণ ঠেকাতে সরকারি বিধিনিষেধ জারি রয়েছে। এতে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে বিয়ের আয়োজন করায় সিলেটে দুটি কমিউনিটি সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার বিকেলে অভিযানে সিলেট সদর উপজেলার মোগলগাঁও এলাকার সাবিনা কমিউনিটি সেন্টার ও কান্দিগাঁও এলাকার ইয়াছিন কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ। এতে সহযোগিতা করে সিলেট জালালাবাদ থানার পুলিশ।

আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে সাবিনা কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা ও ইয়াছিন কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে পরবর্তী সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত সব ধরনের আয়োজন বাতিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (গণমাধ্যম) শামমা লাবিবা অর্ণব বলেন, জরিমানার পাশাপাশি কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে সরকারি নির্দেশনা অমান্য করলে জরিমানার পাশাপাশি কঠোর দণ্ড দেওয়ার কথা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com