রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আরএমপি’র পুলিশ কমিশনার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
‘বৃক্ষমেলা প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর পবা থানা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নগর পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সাথে সামঞ্জস্য রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ শাহমখদুম ক্রাইম বিভাগের পবা থানা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ কর্মসূচিতে আরএমপি’র কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবা থানার মনদহাটী এলাকায় বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করেন। এসময় পুলিশ কমিশনার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে মহানগরীকে সবুজে শোভিত করতে এবং দেশের পরিবেশ রক্ষায় বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণের উপর গুরুত্বারোপ করেন। সেই সাথে তিনি নগরীর কোন পতিত জমি ফেলে না রেখে গাছ লাগাতে ও গাছের যতœ নিতে সকলকে আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ সাইফুদ্দিন শাহীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মোঃ নূরে আলম, পবা থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এর আগে, গত (৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবন চত্বরে নিম, জাম ও শিমুল গাছের চারা রোপণের মাধ্যমে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২২’ এর উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com